আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 12 December 2025, 182 বার পড়া হয়েছে,

কোহিনূর আক্তার প্রিয়া: “আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে বিশ্বরঞ্জন সেন চরকা ও কুটির শিল্প ভবন, পূর্ব মেড্ডা, ব্রাহ্মণবাড়িয়ায় এই সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে নারী নির্যাতন, সহিংসতা, ও বৈষম্য দূরীকরণে সচেতনতা বৃদ্ধি এবং নারীদের অধিকার সুরক্ষার উপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধের জন্য সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

​কবি শিরিন আক্তারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শামীমা শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক কোহিনূর আক্তার প্রিয়া। আরও উপস্থিত ছিলেন, সদস্য খালেদা আক্তার, রত্না দাস, তাপসী দাস, নুরুন্নাহার বেগম, প্রণতি দাস। এছাড়াও পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক সাথী চৌধুরী নারী নির্যাতনের চিত্র তুলে ধরে এর বিরুদ্ধে আইনগত ও সামাজিক প্রতিরোধ গড়ার প্রয়োজনীয়তার ওপর বক্তব্য রাখেন। ​বিশিষ্ট সমাজসেবিকা কোহিনুর আক্তার প্রিয়া এবং অঞ্জনা আশীষ বিশ্বাস নারী ক্ষমতায়ন ও স্বাবলম্বী হওয়ার গুরুত্ব নিয়ে কথা বলেন।
অনুষ্ঠান আপ্যায়নে ছিলেন, ইতি কর্মকার।