শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৪ (চার) কেজি গাঁজাসহ মোঃ আলমাস মিয়া (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত আলমাস মিয়া জেলার আখাউড়া থানার উত্তর ইউনিয়নের রাজাপুর সরকার কলোনীর মোঃ হুমায়ুন কবীরের ছেলে। পুলিশের দেওয়া তথ্য মতে,সোমবার (২৫ মে) আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার আখাউড়া উত্তর ইউনিয়নের রাজাপুর থেকে পলাতক আসামী মোঃ সাগর এর বসত ঘরের শোয়ার রুমের খাটের নিচ থেকে তল্লাশী চালিয়ে উপরে উল্লেখিত মাদকসহ অভিযান চালিয়ে আটককৃত আসামিকে হাতে নাতে আটক করে ও উপরোক্ত মাদকদ্রব্য (গাঁজা) জব্দ তালিকা মূলে জব্দ করে। এ ব্যাপারে আখাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু করে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি এর সাথে জড়িত অন্যদের আসামিদের শনাক্তে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।