ব্রাহ্মণবাড়িয়া জেলার অবসর প্রাপ্ত সম্মিলিত সামরিক বাহিনী কল্যাণ সংস্থার ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া, 2 August 2026, 1 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার তিন বাহিনীর অবসর প্রাপ্ত সৈনিকদের সমন্নয়ে গড়া সংগঠন “জেলা অবসর প্রাপ্ত সম্মিলিত সামরিক বাহিনী কল্যাণ সংস্থার” আয়োজনে এবং এই সংগঠনটির সম্মানীত সদস্যদের নিয়ে সংগঠনটির ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার  সকাল ১১ ঘটিকার সময় জেলা শহরের প্রানকেন্দ্র জেলা শিল্পকলা একাডেমির হল রুমে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সংগীত শিল্পী ও সাংবাদিক শাহাদাত হোসেন সোহেল ও সংগঠনটির আই সি টি সম্পাদক সার্জেন্ট (অবঃ) বুরহান উদ্দিনের সঞ্চালনায় অনারী ক্যাপ্টেন (অবঃ) মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী ও সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া- ৩ ( সদর ও বিজয়নগর ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, জেলা অবসর প্রাপ্ত সম্মিলিত সামরিক বাহিনী কল্যাণ সংস্হা ব্রাহ্মণবাড়িয়ার প্রধান উপদেষ্টা লেঃ কর্নেল (অবঃ) মোঃ জি আর জাহাঙ্গীর এইসি,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আঃ কাইয়ুম, জেলা বিএনপির সম্মানীত সদস্য ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মুল্লা (কচি), ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজের সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি  আলহাজ্ব এবিএম মমিনুল হক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলী আজম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মিজানুর রহমানসহ প্রমুখ।  অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দ অনুষ্ঠানস্হলে এসে পৌছালে সংগঠনের সকল সদস্যদের পক্ষ থেকে প্রধান অতিথিসহ  অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। স্বাগত বক্তব্যে সংগঠনটির সাধারণ সম্পাদক (অবঃ) সিনিয়র ওয়ারেন্ট অফিসার সার্জেন্ট মোঃ এনামুল হক উপস্হিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, যে কোন সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রথমে দরকার সংগঠনের সকল সদস্যদের মধ্যে আন্তরিকতা ও পারস্পরিক সহযোগিতা এছাড়া সংগঠন তার নিজস্ব গতি হারিয়ে ফেলে তিনি এই ব্যাপারে উপস্হিত সবার সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালিদ হাসান মাহবুব শ্যামল বলেন, আপনারা জানেন আমাদের দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও আপনাদের মত সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সৈনিক  ছিলেন। পরবর্তীতে  তিনি সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জনগণের আরও খুব কাছে চলে এসেছিলেন এবং এদেশের মানুষের স্বপ্নের  একজন কারিগর হিসেবে নিজেকে আবিস্কার করেছিলেন । আপনারা এদেশের গর্বিত সন্তান। তাই আপনাদের প্রতি আমার ভালো লাগাটা অনেক বেশি। তিনি উপস্হিত সবার বেশ কিছু দাবী -দাওয়ার ব্যাপারে সবাইকে এ ব্যাপারে সব ধরনের সহযোগীতা করার আশ্বাস দেন এবং সংগঠনটির এগিয়ে যাওয়ার ব্যাপারে সবার পাশে থেকে  যে কোন কাজে সহযোগীতার হাত বাড়িয়ে যুক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা লেঃ কর্নেল (অবঃ) মোঃ জি আর জাহাঙ্গীর এইসি বলেন, সৈনিকরা কোনদিন অবসরে যায়না, চাকরী থেকে অবসর নিলেও  সমাজ গঠনে ও দেশ গঠনে আমাদের সবার ভূমিকা অনেক বেশি জরুরী, তিনি বলেন, সশস্ত্র বাহিনীর একজন সদস্য হিসেবে আপনাদের বেশ কিছু যৌক্তিক দাবী আমি শুনেছি। আমি এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদের অধিকার আদায়ে চেস্টা করবো  এবং এ ব্যাপারে আশানুরুপ ফল আদায়ে এগিয়ে যাবো৷ তিনি সবাইকে মিলিমিশে সাংগঠনিক কার্যক্রমকে আরো বেশি গতিশীল করে এগিয়ে যাওয়ার তাগিদ দেন।  অনুষ্ঠানে জেলার ৯টি  উপজেলা থেকে আগত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা সংগঠন ও তাদের নিজেদের ভবিষ্যত কল্যানে বর্তমান সরকারের কাছে ও সংগঠনের কর্তা ব্যক্তিদের কাছে তাদের বিভিন্ন যৌক্তিক অভিমত ও বক্তব্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন এবং পূর্ণ সহযোগীতা কামনা করেন। তারা সবাই বলেন, আমরা সৈনিক, আমরা দেশের স্বার্থে, জাতির স্বার্থে দেশের যে কোন ক্লান্তিকালে ও প্রয়োজনে – ছিলাম, আছি এবং থাকবো। তারা তাদের অধিকার পূরণে কিছু কিছু ব্যাপারে সরকারকে আরও বেশি যত্নবান হওয়ার দাবী জানান৷ অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সংগঠনটির প্রধান উপদেষ্টা লেঃ কর্নেল (অবসরপ্রাপ্ত ) মোঃ জি আর জাহাঙ্গীর এইসিসহ  বিশেষ অতিথিদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে তাদের বিশেষ সম্মান জানানো হয় এবং সশস্ত্র বাহিনীর প্রয়াত কয়েকজন সদস্যকে মরণোত্তর সম্মাননা জানিয়ে বিশেষভাবে সম্মানীত করা হয়। এসময় সংগঠনটির প্রধান উপদেষ্টা লেঃ কর্নেল (অবসরপ্রাপ্ত ) মোঃ জি আর জাহাঙ্গীর এইসি, অনুষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি অনারী ক্যাপ্টেন মোঃ তৌহিদুল ইসলাম, সাধারন সম্পাদক (অবঃ) সিনিয়র ওয়ারেন্ট অফিসার সার্জেন্ট মোঃ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক সৈনিক মোঃ সানু মিয়া, সমাজ কল্যান সম্পাদক অবঃ সার্জেন্ট মোঃ আল শরীফসহ সবাই তাদের প্রতিনিধিদের হাতে মরণোত্তর সম্মাননা তুলে দেন।