জিপিএ-৫ প্রাপ্ত ২ শতাধিক শিক্ষার্থীকে ‘দি ডেইলী পেনব্রীজ’র সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া, 20 September 2026, 1 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার একমাত্র ইংরেজি দৈনিক ‘দি ডেইলী পেনব্রীজ’-এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ শতাধিক কৃতি শিক্ষার্থী এ সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা লাভ করে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; বাংলাদেশ প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ তৌফিকুল ইসলাম মিথিল। ‘দি ডেইলী পেনব্রীজ ও দৈনিক ভোরের ব্রাহ্মণবাড়িয়া -এর সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মোঃ এমদাদুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ২ শতাধিক শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুফতি এরশাদুল ইসলাম এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী সানন্দা দেবনাথ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলনাহার বেগম, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কামরুল হক, স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ তাহের উদ্দিন ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়ার জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস ও অধ্যাপক শেখ কামাল উদ্দিন।

এ সময় বক্তব্য রাখেন; অধ্যাপক এমএ হানিফ, খন্দকার এমএ আওয়াল, সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে আবদুল আজিজ ও মেহরুননেসা হুসাইন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির কর্মকর্তা মোঃ আতিকুর রহমান আতিক।
আয়োজনটি সফল করতে সহযোগিতা করেন নিশাদুল ইসলাম নিশাদ, নাইমুর রহমান, মাহমুদুর রহমান মোল্লা, আব্দুল মালেক ও একেএম বাবুল হক।

অনুষ্ঠানে বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও মনোযোগী, দায়িত্বশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

প্রধান অতিথি বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে তার নিজের পরিশ্রমের পাশাপাশি পরিবার, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অর্জিত সাফল্যকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধ অর্জনে মনোযোগী হতে হবে।

অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবক, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।