কসবায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 12 June 2026, 3 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার ঐতিহ্যবাহী আড়াইবাড়ী গ্রামবাসীর উদ্যোগে মাদক নির্মূলে মত বিনিময় সভা অনুষ্ঠিত।

বুধবার (১০ জুন) বিকেল ৫ ঘটিকায় আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসায় বিআরডিবির অবসরপ্রাপ্ত সিনিয়র এসিস্ট্যান্ট ডিরেক্টর মো: আবদুর রহিম’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কসবা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ রুহুল আমিন। প্রধান অতিথি বলেন; ঐতিহ্যবাহী আড়াইবাড়ী গ্রামবাসী মাদক নির্মূলে যে উদ্যোগ গ্রহণ করেছে তা কসবা উপজেলার রোলমডেল হয়ে থাকবে। আপনাদের সহায়তায় ইতোমধ্যে কয়েকজন মাূকসেবীকে আইনের আওতায় এনে সাজা দিয়েছি। এ ধরনের কর্মকাণ্ডে কেউ যেন জড়িয়ে না পড়ে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। গ্রামসহ এ মহাসড়ক দিয়ে কোন মাদক পাচারে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ব্যাপারে সকল ধরনের প্রশাসনিক সহায়তা আপনারা পাবেন।
বিশেষ অতিথির বক্তব্যে কসবা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: রুহুল আমিন বলেন; মাদক বিরোধী অভিযানে আড়াইবাড়ী গ্রামবাসী প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। আমরা আপনাদের সকল প্রকার সহায়তা করার প্রতিশ্রুতি দিচ্ছি। আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সহকারি অধ্যাপক শেখ মো: কামাল উদ্দিন বলেন, কসবা উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম একজন শিক্ষা বান্ধব অফিসার। এ গ্রামের বাসিন্দাদের নিজেদের ভূমিতে গড়ে উঠে, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা, আড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারী ক্যাপিটেশনে আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া এতিমখানা, হাক্কানীয়া হাফেজীয়া ও নূরাণী মাদ্রাসা, কসবা সরকারী হাসপাতাল, কসবা পৌর উচ্চ বিদ্যালয়, বদিউল আলম টেকনিক্যাল ইনস্টিটিউট, কসবা টি, আলী কলেজ, মুসলেমগঞ্জ গরুর বাজার, উপজেলা মডেল মসজিদ। এছাড়াও আড়াইবাড়ীর জমিতে প্রতিষ্ঠিত হয়েছে ৪টি বেসরকারি হাসপাতাল, প্রায় ১০টি ডায়াগনস্টিক সেন্টার, পরিচালিত হচ্ছে ২টি ব্যাংক, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ বিশাল আবাসিক এলাকা। উপজেলা থেকে জেলা, রাজধানী শহর ঢাকা ও বিভাগীয় শহর চট্টগ্রামের সাথে সড়ক যোগাযোগ রাস্তাটিও এ গ্রামের বুক চিড়েই চলে গিয়েছে।
স্বাগত বক্তব্য পেশ করেন; মাদক নির্মূল কমিটির আহ্বায়ক মো: আলমগীর কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন; মো: সফিকুর রহমান মাস্টার, সাংবাদিক আবুল কালাম আজাদ, মাওলানা লুৎফুল কবীর মাস্টার, মো: মামুনুর রশিদ, মো: মোসলেম, হোসাইন মো: সুলতান খন্দকার, আবুল কালাম, ফখরুল ইমাম দুলাল, মো: দুদু মিয়া, এমরান খান, মজিবুর রহমান মজনু প্রমুখ। মতবিনিময় সভায় আড়াইবাড়ী, শালিকপাড়া, আতাচারা, বি-পাড়া, জাবারিয়া, কলেজপাড়া, কসবা টাওয়ার এলাকার কয়েকশত মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত জনতা সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।