কেমিস্টস্ মিলনমেলা ও আনন্দ ভ্রমণ-২০২৬ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 14 June 2026, 2 বার পড়া হয়েছে,

আবদুল মতিন শিপন : বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে “কেমিস্টস্ মিলনমেলা ও আনন্দ ভ্রমণ-২০২৬” উপলক্ষে গত শনিবার (১৩ জুন) নরসিংদীর হেরিটেজ রিসোর্টে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মাওলানা কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো. তোফ্ফাজল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইকবাল লস্কর, সমিতির সাবেক পরিচালক মোহাম্মদ আলী, নাসির উদ্দিন, মিয়া মুহাম্মদ শরীফুল ইসলাম, মো. শাহজাহান খান, আবু কাউছার এবং বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি উত্তরা থানা শাখার সভাপতি মো. অলিউল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. সানাউল হক ভূঁইয়া। পরে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলা শাখার সহ-সভাপতি এইচ. এম. মুরাদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবদুল মতিন শিপন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সহ-সভাপতি মো. খোরশেদ আলম উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা শাখার সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ঢাকার বৃহত্তর উত্তরা থানা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে কেমিস্ট ও ড্রাগিস্টদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

দিনব্যাপী আয়োজনে আলোচনা সভা, মতবিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম এবং র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‍্যাফেল ড্র বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের মিলনমেলা ও আনন্দ ভ্রমণের আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। পুরো আয়োজনটি উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।