চিলোকূট চাকুরীজীবি এসোসিয়েশনের বৃত্তিপ্রদান অনুষ্ঠান ১২ ডিসেম্বর

ব্রাহ্মণবাড়িয়া, 1 November 2026, 3 বার পড়া হয়েছে,

ূঅধ্যাপক শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী চিলোকূট গ্রামের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি সভা শুক্রবার (৩০ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিলোকূট গ্রামের চাকুরিজীবীদের পেশাজীবি সামাজিক সংগঠন “চিলোকূট চাকুরিজীবী এসোসিয়েশন” এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় চিলোকূটের স্থায়ী অধিবাসী ২০২৬ সালে প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, সংবর্ধনা অনুষ্ঠানের তারিখ চূড়ান্ত করা, ক্রয় কমিটি গঠন, সংবর্ধনা প্রাপ্তদের তালিকা প্রস্তুত করা, অতিথিদের তালিকাকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনাপূর্বক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

জনতা ব্যাংক পিএলসি কসবা শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পিটিআই এর সাবেক ইন্সট্রাক্টর আবদুল আওয়াল।
চিলোকূট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; রুপালী ব্যাংক আশুগঞ্জ শাখার ব্যবস্থাপক আসাদুর রহমান, বাংলাদেশ কৃষি ব্যাংক গোসাইপুর শাখার ব্যবস্থাপক শামসুল ইসলাম শামীম, চান্দপুর তমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোতাসিম বিল্লাহ , আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনিরুল হক সরকার, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান, সাদেকপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া দারুল কুরআন হুসাইনিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক কাজী ইমাম হোসাইন, কেরানীগঞ্জ নবাবচর আদর্শ ইসলামিয়া মাদ্রাসার সহ: প্রধান শিক্ষক জাকির হোসাইন, আশুগঞ্জ সারকারখানার সিনিয়র অপারেটর সাইফুল আলম সোহেলসহ অন্যান্য সদস্যগণ।
এ সাধারণ সভায় আগামী ১২ ডিসেম্বর রোজ শনিবার সকাল ১০:৩০ ঘটিকায় চিলোকূট উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়।
একটি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে সভাটি ব্যবস্থা করায় বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।