ক্ষুদে পণ্ডিতদের পাঠশালা’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন, 18 February 2026, 59 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ক্ষুদে পণ্ডিতদের পাঠশালা’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম মেড্ডা আরামবাগে অবস্থিত ক্ষুদে পণ্ডিতদের পাঠশালা স্কুল প্রাঙ্গণে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষিক ও পরিচালক কোহিনূর আক্তার প্রিয়া’র সভাপতিত্বে ও আবদুল মতিন শিপনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতার খবর এর নির্বাহী সম্পাদক বিশিষ্ট সমাজসেবক এইচ, এম জাকারিয়া জাকির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতার খবর এর বিশেষ প্রতিনিধি আনিছুর রহমান শরিফ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১ নং ওয়ার্ড জাতীয়তা বাদী মহিলা দলের সভাপতি মুক্তা আক্তার। সেচ্ছাসেবক মোহাম্মদ মুছা।
এছাড়াও স্কুল শিক্ষিকা হাসনা আক্তার রত্ন, হালিমা আক্তার দৃষ্টি ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।