চোরাইমাল ও অটোরিক্সাসহ এক চোরাকারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 16 October 2026, 1 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান চোরাইমালসহ মোঃ গাজী মিয়া নামের এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে। আটকৃত চোরাকারবারি গাজী মিয়া জেলার আখাউড়া উপজেলার মসজিদ পাড়ার বর্তমান জেলা সদরের দক্ষিন পৈরতলার মৃত বুধু মিয়ার ছেলে। জেলা পুলিশের মিডিয়া উইংসের দেয়া তথ্য মতে, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকাল ০৫ঃ৩৫ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি ব্যাটারী চালিত অটোরিক্সা আটক করে পরে অটোরিক্সাটিতে তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় আনা ৫২০ (পাঁচশত বিশ) বোতল ভারতীয় অলিভ অয়েল, ২৮০ (দুইশত আশি) পিস স্কিনশাইন ক্রিমগ, ২০ (বিশ) বোতল Dabur Amla Hair Oil, এবং ২০ (বিশ) বোতল
Dabur Vatika Enriched Coconut Hair Oil উদ্ধারসহ উপরে উল্লেখিত চোরাকারবারীকে গ্রেফতার করে এবং এসব উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে। এসব চোরাকারবারি মালামাল আটকের পর এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করাসহ বিধি মোতাবেক আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।