শাপলা চত্বরের গণহত্যার বিচার দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 5 May 2026, 2 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ২০১৩ সালে ৫ ই মে শাপলা চত্বরে গণহত্যা, ২০২১ সালে গণহত্যা ও ২০২৪ সালে গণহত্যার বিচার দাবিতে ইতিহাসের এই কলঙ্কিত দিনকে স্বরণ করে এই দিবসটি উপলক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ ই মে) হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে বিকেল ৪ ঘটিকার সময় এই দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সামনে থেকে মাদ্রাসার ছাত্র,আলেম ওলামাদের সমন্নয়ে একটি বিশাল মিছিল বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মিছিলটি গিয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিল থেকে ছাত্র ও তৌহিদী জনতা সাবেক প্রধানমন্ত্রী
শেখ হাসিনাসহ শাপলা চত্বরের এই নেক্কার ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে তাদের ফাঁসি ও বিচার কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করার দাবি জানান । এবং এই দাবীতে বিভিন্ন স্লোগান দেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী আযম কাশেমীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ- সভাপতি মুফতি মারুফ কাসেমী। বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন,অবিলম্বে শাপলা চত্বরের ঘটনায় আসল যে গডফাদার এবং মাষ্টারপ্লেন সেই খুনি স্বৈরাচারী হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সে সহ যারা এই নারকীয় তাণ্ডব এবং নিশংস ঘটনার সাথে জড়িত তাদের সকলের ফাঁসির রায় কার্যকর করতে হবে। তারা বর্তমান প্রধানমন্ত্রীর তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, ইতিহাস কখনও কাউকে ক্ষমা করেনা। আমরা সেই স্বৈরাচারী নরপিশাচ খুনি হাসিনার সামনে বুক পেতে দিয়েছিলাম বলেই আজকে আপনি প্রধানমন্ত্রী। একথা ভুলে গেলে চলবে না। তারা তার প্রতি শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার কার্যকর করার দাবী জানান। বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা কমিটির সহ-সভাপতি মুফতি তানভীরুল হক সিরাজী, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মাওলানা শরিফ উদ্দিন আফতাবী, জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা ইকবাল সিরাজী, জেলা কমিটির সহ-সাধারণ সাধারন সম্পাদক মুফতী মাজহারুল হক কাসেমী, সহ- সাংগঠনিক সম্পাদক মুফতী জাকারিয়া খান, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা ইউসুফ ভূইয়া, আইন বিষয়ক সম্পাদক মাওলানা ইসহাক আল হোসাইনী, জেলা কমিটির সদস্য মাওলানা ইমাম হোসাইন সহ প্রমুখ বক্তব্য রাখেন।