ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ৪০ বোতল ইসকফ সিরাপসহ ১ জন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গত ২৫ এপ্রিল আনুমানিক দুপুর ১৪.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের
ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের শিমরাইলকান্দি গ্রামের শেখ হাসিনা রোডের ব্রীজের পাশে পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্ট পরিচালনাকালে একটি ব্যাটারি চালিত অটোরিক্সাকে সিগন্যাল দিয়ে থামালে, র্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, তার কাছে মাদকদ্রব্য ইসকফ সিরাপ রয়েছে। পরবর্তীতে তার দেখানো মতে ব্যাটারি চালিত অটোরিক্সার পিছনের বডির ভেতর থেকে ৪০ বোতল ইসকফ সিরাপ ও অটোরিক্সাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন – মোঃ সুমন মিয়া (৩৫), পিতা- মৃত মোহন মিয়া, নুরপুর, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে, গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান
অব্যাহত রয়েছে।