নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র স্মৃতি পরিষদ আয়োজনে কবি আল মাহমুদ এর সপ্তম বার্ষিকী উপলক্ষে আলোচনার ও দোয়া মাহফিল শহরের ক্লাব ইয়াদ কমপ্লেক্সের বুমা কার্যালয়ে অনুষ্ঠিত।
প্রাধান অতিথি ছিলেন কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের উপদেষ্টা সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি।
সভাপতিত্ব করেন কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের সভাপতি প্রেসক্লাবের সহ-সভাপতি মো: ইব্রাহিম খান সাদাত ।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি দৈনিক মানবজমিনের রিপোর্টার রহিম বিজন, সাবেক অতিরিক্ত সচিব কবি সানাউল হক, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এইচ এম আবুল বাসার।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে কান্ট্রি টুডে’র ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জেলা জাসাস এর সাবেক সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক আফজালুর রহমান রিপন, শেরপুর আলহাজ্ব হারুন আল রশিদ কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন প্রমুখ ও বক্তব্য রাখেন।
কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি লিটন হোসাইন জিহাদের সঞ্চালনায় আলোচনা সভায় ব্রাহ্মণবাড়িয়ার কবি, সাহিত্যিক,প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া,সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে কবি আল মাহমুদ স্মৃতি পরিষদের প্রতিনিধিগণ দক্ষিণ মৌড়াইলস্থ কবির কবর জিয়ারত করেছেন।
উল্লেখ্য কবি মীর আব্দুস শুকুর আল মাহমুদ ২০১৯ খ্রিস্টাব্দের ১৫ ফেব্রুয়ারি ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন এবং ১৯৩৬ খ্রিস্টাব্দে ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ মৌড়াইল মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন ।