সুবিদপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে এক নির্বাচনী সভা 

ব্রাহ্মণবাড়িয়া, 24 January 2026, 100 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে সদর উপজেলার সুবিদপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) উপজেলার সুবিদপুর ইউনিয়ন গৌতম পাড়া ঘাটুরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন, সাবেক মেম্বার মোঃ জসিম উদ্দিন।
সভায় প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের প্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আনিসুর  রহমান মঞ্জু,এবি এম মমিনুল হক, মোঃ জসিম উদ্দিন রিপন, যুগ্ম সম্পাদক আলী আজম,যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপল,কোষাধ্যক্ষ মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক ময়নুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর হক জালাল, রাশেদ কবীর আখন্দ, তানভীর রুবেল,সাবেক কমিশনার মাফুজুর রহমান,মহিলা নেত্রী বীনা আক্তার,সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির খন্দকার, সাধারণ সম্পাদক এডভোকেট রুবেল মূন্সি, রাহিম উদ্দিন লস্কর, প্রফেসার মোশাররফ হোসেন, আব্দুর রাজ্জাক, কেফায়েত উল্লাহ, জাকির মুন্সি,তবদিল হোসেন,আমির হোসেন,মহিলা নেত্রী বউটি আক্তার, সভাটি পরিচালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন।