শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ২৮ (আটাশ) কেজি গাঁজাসহ সামিন মিয়া নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারি সামিন মিয়া জেলার বিজয়নগর থানার বিষ্ণুপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে। পুলিশের দেওয়া তথ্য মতে, শুক্রবার ( ১৮ সেপ্টেম্বর ) সন্ধ্যা ০৭ঃ১৫ মিনিটের দিকে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি চৌকস টিম উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরিফপুর এলাকায় চেকপোষ্ট বসিয়ে ডিউটি করাকালে সন্দেহভাজন একটি প্রাইভেটকার আটক করে। এসময় পুলিশ প্রইভেটকারটি তল্লাশী চালিয়ে উপরে উল্লেখিত গাঁজাসহ উক্ত আসামীকে হাতেনাতে গ্রেফতার করে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করে। এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারিকে গ্রেফতারের পর এ-সংক্রান্তে বাঞ্ছারামপুর থানায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করাসহ
আইনানুগ ব্যাবস্থার অংশ হিসেবে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।