ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা-আন্দোলনের পথিকৃৎ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদের মানববন্ধন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 9 November 2026, 1 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া : ভাষা-আন্দোলনের পথিকৃৎ ও বীর শহিদ বুদ্ধিজীবী ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদ। গতকাল ৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

​উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের সভাপতি জহিরুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফেরদৌস রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

​মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন—কমরেড সাজিদুল ইসলাম, সভাপতি, সিপিবি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি। শাহাজান সোহেল, আহ্বায়ক, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। আবুল বাশার, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ জাসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। ​জিয়া কারদার নিয়ন, সাধারণ সম্পাদক, জাসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। আমির ফারুক, সভাপতি, ইউনেস্কো ক্লাব ব্রাহ্মণবাড়িয়া শাখা।

​বক্তারা বলেন, “ভাষা আন্দোলনের অন্যতম মহানায়ক এবং বীর শহিদ বুদ্ধিজীবী ধীরেন্দ্রনাথ দত্ত শুধু ব্রাহ্মণবাড়িয়ার নয়, পুরো জাতির গৌরব। তাঁর ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বাড়িটি দখলের যেকোনো পাঁয়তারা অত্যন্ত লজ্জাজনক ও অপরাধমূলক।”

​তারা অবিলম্বে ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিধন্য জায়গা ও বাড়িটি দখলমুক্ত করা এবং তা স্থায়ীভাবে সুরক্ষাকরণের দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।