ব্রাহ্মণবাড়িয়ায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 3 November 2026, 3 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : এসআরবি-৯ সিলেট,সিপিসি -১ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ২টি দেশীয় পাইপ গান ও ২ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে। তাদের দেওয়া তথ্য থেকে জানা যায়, এসআরবি-৯, সিলেট, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার আভিযানিক দলটি মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে জানতে পারেন যে, ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের দক্ষিণ পৈরতলায় ব্রাহ্মণবাড়িয়া টু কুমিল্লাগামী মহসড়কের জেলা আনসার ভিডিপি কার্যালয়ের পূর্ব পাশে একটি নির্মাণাধীন ভবন সংলগ্ন ফাঁকা জায়গায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়- বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পেয়ে সাথে সাথে রাত ১২ঃ৫৫ মিনিটের দিকে সেখানে অভিযান চালালে সেখানে পৌছা মাত্র অজ্ঞাতনামা কতিপয় ব্যাক্তি তাদের উপস্থিতি টের পেয়ে ১ টি কালো রংয়ের পলিথিন ব্যাগ ফেলে সুকৌশলে পালিয়ে যায়। পরে তার ফেলে যাওয়া ঐ কালো পথিথিনের ব্যাগ থেকে কালো পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় তৈরী পাইপগান ও ২টি লিডবল শর্টগান কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়। পাইপগানের বডিতে
খোদাই করে HATIM লেখা রয়েছে। অপর ১টি পাইপগানের মোট দৈর্ঘ্য ১১ ইঞ্চি, অস্ত্রটিতে ফায়ারিং পিন ও ট্রিগার সংযুক্ত। বিশেষ লোহার পাত দ্বারা হাতল তৈরী যা ঝালাই দিয়ে সংযুক্ত। পাইপগানের অগ্রভাগ ও হাতলসহ পশ্চাৎ অংশ সাদা রংয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো। ২টি শর্টগানের লাল রংয়ের তাজা শিশা গুলি যার প্রাইমার অংশে ইংরেজিতে 12★12★12★ 12 লেখা রয়েছে। এবং লাল অংশের গায়ে MAXAM, 30gr No8,LAW ENFOR CEMENT,BP 2018-SPAIN লেখা রয়েছে। এ ব্যাপারে এসআরবি-৯- এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে তারা জানায়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এর সাথে সংশ্লিষ্টদের ধরতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে। জানায় তারা।