মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বিজয়নগর থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য আটক।
গত ২০ এপ্রিল আনুমানিক ২১:৫০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিষ্ণপুর বিওপির টহলদল সীমান্ত পিলার-২০১৩/৩-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণপুর থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ইস্কফ-৪৯৭ বোতল এবং গাঁজা-১০ কেজি আটক করতে সক্ষম হয়।
আটককৃত মাদকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ান (২৫ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
উল্লেখ্য সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য জব্দ করা হয়।