বাঞ্ছারামপুরে পিকাপের ধাক্কায় বৃদ্ধ নিহত, পিকাপসহ ঘাতক ড্রাইভার আটক

ব্রাহ্মণবাড়িয়া, 1 May 2026, 6 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক বেপরোয়া পিকাপের ধাক্কায় মন্তু মিয়া (৬৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই ঘটনায় ইয়াছিন (২৮) নামের ঘাতক পিকাপ ড্রাইভার কে পিকাপসহ হাতেনাতে আটক করে পুলিশে দেয় বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক ০৮ঃ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। ঘাতক পিকাপ ড্রাইভার ইয়াছিন জেলার বাঞ্ছারামপুর থানার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরীফপুর খাঁ বাড়ির মোঃ আজিজ মিয়ার ছেলে। পুলিশে দেয়া তথ্য মতে,নিহত মন্তু মিয়া বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের খোশকান্দি গ্রামের সাবেক চেয়ারম্যান শহিদ মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার উপর পৌছা মাত্রই সামনের দিক থেকে পিকাপের ড্রাইভার ইয়াছিন পিকাপটি নিয়ে বেপরোয়া গতিতে এসে মন্তু মিয়া কে সামনের দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সে তার মাথার ডান পাশে কানের উপরে ও মাথার পেছনে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্হলেই সে মৃত্যুবরণ করে। ঘটনার পর স্থানীয় লোকজন পিকাপসহ ঘাতক ড্রাইভার ইয়াছিনকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে মৃত্যুবরণকারী মন্ত মিয়ার ছেলে এরশাদ মিয়া থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশের একটি টিম এসে ড্রাইভার ইয়াছিনকে পিকাপসহ আটক করে তাদের হেফাজতে নিয়ে যায়। এ ব্যাপারে বান্হারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিন জানান, খবর পেয়ে আমরা ঘাতক ড্রাইভারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। পিকাপটিও আমাদের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় আইনানুগ ব্যাবস্থার অংশ হিসেবে নিয়ম মাফিক সড়ক পরিবহন আইনে একটি মামলা রুজু করে বিচারিক কার্যক্রমের জন্য তাকে বিজ্ঞ আদালতের হাতে সোপর্দ করা হয়েছে।