মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে গুলিসহ ১টি এয়ারগান উদ্ধার করা হয়।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ জানুয়ারি আনুমানিক রাত ২২.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের আশপাশে ব্যাপক তল্লাশী করে ক্ষেতের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি এয়ারগান এবং ৭১টি গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
এয়ারগান ও গুলিগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি, এ ব্যাপারে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগানটি ও গুলিগুলো জিডি মূলে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।