বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 8 September 2026, 2 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মোঃ জাকির হোসেন (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারি জাকির হোসেন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার শেরপুর ইউনিয়নের  শেরপুর (লঙ্গারপাড়) এর মৃত মোমরুজ আলীর ছেলে। পুলিশের দেওয়া তথ্য মতে, সোমবার (৭সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম বিজয়নগর থানার চান্দুরা ইউনিয়নের রসুলপুর এলাকায় রামপুর বাজার হতে চর-ইসলামপুর গামী পাকা রাস্তার উপর অভিযান চালায়। অভিযানে উপরে উল্লেখিত মাদকদ্রব্যসহ মাদক কারবারি জাকির হোসেনকে হাতেনাতে গ্রেফতার করে। এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, মাদকের বিরুদ্ধে  আমাদের অবস্থান জিরো টলারেন্স। আটককৃত মাদক কারবারিকে গ্রেফতারের পর এ- সংক্রান্তে বিজয়নগর থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করাসহ আইনানুগ ব্যাবস্থার অংশ হিসেবে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ যে কোন অপরাধের বিরুদ্ধে তাদের অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।