সরাইলে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ও ভিকটিম উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 13 March 2026, 20 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি ‘ফয়সাল মিয়া’ ২৪ ঘন্টার মধ্যে হবিগঞ্জ থেকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর যৌথ আভিযানিক দল শুক্রবার ১৩ মার্চ আনুমানিক সকাল ৭.১৫ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমুরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার মামলা নং-১৯, নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০২৫) এর ৭/৩০; এর মূলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে কিশোরী অপহরণ মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামিকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন – ফয়সাল মিয়া (৩১), পিতা- মোহাম্মদ আলী, অরুয়াইল, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।