আখাউড়ায় ৪৯.২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়া, 29 December 2025, 139 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ৪৯.২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বাইপাস এলাকায় অবস্থানকালে সোমবার (২৯ ডিসেম্বর) আনুমানিক রাত
২.৫৫ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারে যে, আখাউড়ার উত্তর ইউনিয়নের আমোদাবাদ এলাকার ইয়াসমিন আক্তারের বসত ঘরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয়বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের কাছে মাদকদ্রব্য গাঁজা রয়েছে। এরপর ইয়াসমিন আক্তারের শয়ন কক্ষ তল্লাশি করে চৌকির নিচ হতে ৪টি পাটের বস্তার ভিতর থেকে নীল পলিথিনের উপর খাকী রংয়ের সুতলি দ্বারা বাঁধা অবস্থায় ৪৯.২ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন – ইয়াসমিন আক্তার (৩৫), পিতা- মৃত আবু তাহের মিয়া, আমোদাবাদ, আখাউড়া, ব্রাহ্মনবাড়িয়া এবং মোঃ রজব আলী (১৮), পিতা- মফিজ মিয়া, তল্লা হাজীগঞ্জ, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা পরস্পর যোগসাজসে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের কাছে
রেখেছিল।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত আখাউরা হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর
গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।