মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ১ কোটি ৯০ লক্ষ ৬৬ হাজার ৭০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি এর দিক নির্দেশনা ও সুনিপুন পরিকল্পনা মোতাবেক কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকা হতে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়।
শবিবার (৪ এপ্রিল) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি টহলদল, কুমিল্লা আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপি টহলদল এবং ব্রাক্ষণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা বিওপি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ১টি পিকআপসহ ভারতীয় বিপুল পরিমাণ জিরা, মেহেদী, বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী, শাড়ী, বাসমতি চাউল, সাবান, ফুসকা ও বাঁজি এবং বিভিন্ন প্রকার ঔষধ জব্দ করতে সক্ষম হয়।
আটককৃত চোরাচালানী মালামালের সর্বমোট নিরুপিত সিজার মূল্য আনুমানিক ১,৯০,৬৬,০৭০ টাকা। আটককৃত চোরাচালানী মালামালসমূহ কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়।