কসবায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আল আমিন ও তার সহযোগী গ্রেফতার, চার কেজি গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 19 March 2026, 54 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে মোঃ আল আমিন (৪৮) ও মোঃ ধনু মিয়া (৫৭) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি তাদের হেফাজত থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। বুধবার (১৮ মার্চ) দুপুর ১ঃ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। পুলিশের এক প্রেস ব্রিফিং থেকে জানা যায়, মাদক কারবারি মোঃ আল আমিন একজন চিহৃিত ও কুখ্যাত মাদক কারবারি। সে নরসিংদী জেলার সদর থানার বিলসদী গ্রামের আহম্মদ মিয়ার বাড়ীর একজন ভাড়াটিয়া (ভাসমান) তার পিতার নাম মৃত মোহাম্মদ আলী। এবং তার সহযোগী মোঃ ধনু মিয়াও একই ঠিকানার মৃত তাজু মিয়ার ছেলে। পুলিশ জানায়,কসবা থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে কসবা থানার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ এলাকা হতে তাদেরকে উপরে উল্লেখিত গাঁজাসহ গ্রেফতার করে। পাশাপাশি প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি আল আমিন এর বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় ৬টি মাদক মামলা রয়েছে বলেও জানা যায়।

এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আটকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে এ-সংক্রান্ত বিষয়ে কসবা থানায় একটি মাদক মামলা রুজু করে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।