একটি ড্রেইনের ভিতর থেকে হঠাৎ বিস্ফোরণ ও ধুয়া আহত ১

ব্রাহ্মণবাড়িয়া, 7 February 2026, 68 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার (৭ই ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে কান্দিপাড়া পাড়হাউজ রুটের তোফায়েল আজম কিন্ডারগার্ডেনের সামনে একটি ড্রেইনের ভিতর থেকে হঠাৎ বিস্ফোরণ ও ধুয়া হতে থাকে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ড্রেইনের ভেতরে থাকা গ্যাস থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে থাকা যানবাহন ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের সময় সড়কে চলাচলরত একটি যানবাহনে থাকা লিয়ন নামে এক যুবক পিতা ধন মিয়া শিমরাইল কান্দি এলাকার আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। এছাড়া দুইটি মোটরসাইকেল ছিটকে পড়ে যায়।
স্থানীয়দের মাধ্যমে জানা যায় গ্যাসের পাইপ লিক থাকার কারণে ড্রেইন ভিতরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে।
এদিকে স্নেহা এন্টারপ্রাইজ প্রোভাইডার বাকের বলেন, আমি নামাজ পড়ে দোকানে তালা খুলতেই এ বিস্ফোরণের ঘটনা ঘটে।ঘটনার পর এলাকাজুড়ে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করে।
বাখরাবাদ ডিস্ট্রিবিউশন কোম্পানির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে কেউ ফোন রিসিভ করেননি।