১৪ কেজি গাঁজাসহ সিএনজি উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 8 March 2026, 77 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ একটি সিএনজি আটক করেছে।

রবিবার ( ৮ মার্চ) বিকেল ০৪ঃ২০ মিনিটের দিকে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার এক প্রেস ব্রিফিং থেকে জানা যায়, গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম জেলার সদর থানার পুনিয়াউট এলাকায় চেকপোস্ট পরিচালনা কালে একটি সিএনজি চেকপোস্টের কাছে আসে এবং আসা মাত্র ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি চালক ও সিএনজিতে বসে থাকা অপর একজন ব্যাক্তি সুযোগ বুঝে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে গোয়েন্দা শাখার সদস্যরা সিএনজির ভিতরে তল্লাশী করে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা উদ্ধার করে এবং বিধি মোতাবেক তা জব্দ করে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ এমদাদুল হক এ-সংক্রান্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন।