শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে একটি সিএনজিটি তল্লাশী করে ১৮ (আঠারো) কেজি গাঁজা ও একটি স্যামসাং স্মার্ট ফোনসহ মোঃ বাদল মিয়া নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক কারবারি বাদল মিয়া জেলার সদর থানার চিনাইর পূর্ব পাড়ার মোঃ রমজান মিয়ার ছেলে। পুলিশের দেওয়া তথ্য মতে, বুধবার (৩ জুন) সকাল ০৮ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে একটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি আটক করে।পরবর্তীতে সিএনজিটি তল্লাশী করে ১৮ (আঠারো) কেজি গাঁজা ও একটি স্যামসাং মোবাইল সেটসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে। এছাড়াও প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বাদল মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে চারটি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। এ ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম জানান,মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে এ সংক্রান্ত বিষয়ে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করে বিচার কার্যের জন্য বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।