ব্রাহ্মণবাড়িয়ার ২টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা 

ব্রাহ্মণবাড়িয়া, 9 March 2026, 99 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র‌্যাব-৯ ও ভোক্তা অধিকার অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার ২টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ আভিযানিক দল সোমবার ৯ মার্চ আনুমানিক ১০.০০ হতে ১৪.০০ ঘটিকা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায়, শাড়ি বিচিত্রা বিপনী বিতান, সড়ক বাজার কে ১ লক্ষ টাকা এবং ব্রাহ্মনবাড়িয়া ক্লথ স্টোর, নিউমার্কেট কে ২০ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।