জবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন সভাপতি মনিরুজ্জামান দিমন 

রাজনীতি, 6 March 2026, 37 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এ অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ’-এর ২০২৬–২০২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর অনুমোদনে এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কমিটির ঘোষণা দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মনিরুজ্জামান দিমন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুমন সরকার। সংগঠনের সদস্য ও উপদেষ্টা মণ্ডলীর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. হেলাল উদ্দিন। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার রশিদ, ইয়ানুর আক্তার ও বিদ্যুৎ সরকার। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোরসালিন তালুকদার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন শায়লা রহমান শিখা ও মো. আহসানউল্লাহ সরকার। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. সাইফুল ইসলাম এবং দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজান উদ্দিন মাসুদ।

নবনির্বাচিত সভাপতি মো. মনিরুজ্জামান দিমন বলেন, ❝ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের ঐক্য ও কল্যাণ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য পাশাপাশি নিজেদের কার্যক্রমের মাধ্যমে পুরো ক্যাম্পাসে তিতাস পাড়ের ইতিহাস-এতিহ্য ও সংস্কৃতিকে সমুন্নত রাখার প্রচেষ্টা চালিয়ে যাবেন। শিক্ষার্থীদের একাডেমিক, সামাজিক ও মানবিক উন্নয়নে পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন❞।

উল্লেখ্য যে, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সাংস্কৃতিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করে আসছে।