ব্রাহ্মণবাড়িয়ায় জাসাস নেতৃবৃন্দের ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা

ব্রাহ্মণবাড়িয়া, 7 February 2026, 138 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের পক্ষে  নির্বাচনী প্রচারনা গতকাল দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। মাঝে নেতৃত্ব দিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক  সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির  সিনিয়র যুগ্ম আহবায়ক ব্রাহ্মণবাড়িয়া জেলা  জাসাস নির্বাচন প্রচারনা কমিটির আহ্বায়ক  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য মো. লিয়াকত আলী।
কেন্দ্রীয় জাসাস নেতা জাকির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসাস এর আহবায়ক  কবি এনামুল হক জুয়েল, সদস্য সচিব বায়েজিদ আহমেদ হেলাল সিনিয়র যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ হাজারী, যুগ্ম আহ্বায়ক  আমিনুল ইসলাম  আল আমির
যুগ্মআহবায়ক মমিন খান, যুগ্ম আহ্বায়ক  এ.এইচ.এম. শাহীন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোঃ মহিউদ্দিন ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদ ও জেলা জাসাস এর সাবেক সাহিত্য  বিতর্ক, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিএনপিনেতা সাংবাদিক  আফজালুর রহমান রিপন, জাসাস নেতা লিটন, সরাইল জাসাস এর আহবায়ক আহসানুল করিম ঠাকুর, ফয়সাল, রুবেল, রতন, পায়েল, তানভীর, সিয়াম সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাসাস নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া শহরের কোর্ট রোড, সড়ক বাজার, টি এ রোডের দোকানপাট, ও জনগণের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেছে এবং শ্যামল ভাইকে বিজয়ী করার বিভিন্ন স্লোগানে সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে কেন্দ্রীয় বিএনপি নেতা ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের বাসভবনে জাসাস নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন এবং জাসাস  রচিত  একটি গানের উদ্বোধন করেন।