সরাইল থেকে রুবেল মিয়া : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ উপলক্ষ্যে সরাইল সদর ইউনিয়নের উচালিয়াপাড়া মোড় এলাকায় থেকে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল টি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরাইল সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এসে এক পথসভায় পরিণত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পলাশ এর সঞ্চালনায় ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কাঞ্চন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন যথাক্রমে উপজেলা বিএনপির সহ-সভাপতি আজমল হোসেন ছোটন, রফিকুল ইসলাম মানিক, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান সোহেব, দপ্তর সম্পাদক সালাউদ্দিন বিপ্লব, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শাহ আলম খন্দকার, সদর ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক জাকারিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন মিন্টু, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলাল মিয়া, উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব মীর ওয়ালীদ, উপজেলা জাসাস এর আহ্বায়ক রিপন ঠাকুর, সরাইল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম ও সদস্য সচিব ফখরুদ্দিন বিজয়, উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সদস্য সচিব ইমরান খান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মাজাহারুল ইসলাম ও সাধারন সম্পাদক এনামুল হক এনাম, কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন, পানিশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোবারক হোসেন, বিএনপি নেতা মিজান মিয়া, যুবদল নেতা লিটন, সোহেল, কালাম, শফিক মৈশান, পলাশ, মনির, মোহাম্মদ আলী, আল আমিন, কাউছার, ইয়াহিয়া, রহিছ আলী, প্রমুখ।
বক্তারা, ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক ওসমান হাদী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলায় জড়িত দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জানান।
পরে এক মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ জিয়াউর রহমান।