শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ২০০ (দুইশত) বোতল ফেয়ারডিল সিরাপসহ মোঃ সেবুল আহাম্মদ ও ছালেহ আহাম্মদ নামের দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক কারবারি সেবুল আহাম্মদ সিলেট জেলার গোয়াইনঘাট থানার হাদারপাড় গ্রামের মৃত আব্দু ছামাদের ছেলে এবং ছালেহ আহাম্মদ একই জেলার গোয়াইনঘাট থানার উপর গ্রাম আনফরের বাড়ীর মোঃ ছুমছু মিয়ার ছেলে। পুলিশের মিডিয়া উইংসের তথ্য মতে, বুধবার (২৬ আগস্ট) বিকাল ০৪ঃ১০ মিনিটের দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে একটি পিকআপ গাড়ি আটক করে।পরে পিকআপটি তল্লাশী করে ২০০ (দুইশত) বোতল ফেয়ারডিল সিরাপসহ উপরে উল্লেখিত দুই মাদক কারবারীকে গ্রেফতার করে এবং উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ করে। এ ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।
মাদকসহ দুই কারবারি গ্রেফতার এ-সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করাসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থার অংশ হিসেবে বিচারিক কার্যক্রমের জন্য তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।