শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ২৫০ বোতল স্কাফ সিরাপসহ মোঃ আরমান নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত আরমান জেলার বিজয়নগর থানার কালাছড়া গ্রামের মাসুম মিয়ার ছেলে। পুলিশের দেওয়া তথ্য মতে,শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ০২ঃ৪৫ মিনিটের দিকে বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর রানওয়ে (কানকুড়া) বাজার হতে একটি সন্দেহভাজন মোটরসাইকেল আটক করে। পরবর্তীতে মোটরসাইকেলের আরোহীকে তল্লাশী করে তার কাছ থেকে উপরে উল্লেখিত স্কাফ সিরাপ উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ করা হয়। এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান,মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী আরমানের বিরুদ্ধে ইতিপূর্বে দুইটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। তাকে আটকের পর এ-সংক্রান্তে বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজুসহ যাবতীয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।