জাহাঙ্গীর আলম সোহাগের মৃত্যুতে শোক প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়া, 18 January 2026, 159 বার পড়া হয়েছে,

বিশেষ সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চকচন্দ্রপুর নিবাসী ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা সরকার’র ছেলে জাহাঙ্গীর আলম সরকার সোহাগের নামাজে জানাযার পূর্বমুহূর্তে চকচন্দ্রপুর মাদ্রাসা মাঠে শনিবার বাদ জোহর সমবেত মুসুল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন; বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. আতাউর রহমান সরকার।

জানাজায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক মুসল্লি জানাজায় উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম সোহাগ সড়ক দুর্ঘটনায় নিহত হন।