মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫- বিজিবি) বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে।
গত ৭ ডিসেম্বর আনুমানিক ২২:২৫ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর আলীনগর বিওপি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-২০১৫/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে ভারতীয় গাঁজা-১৪ কেজি এবং মদ-৩০ বোতল জব্দ করে। যার সিজার মূল্য-৯৪,০০০ টাকা।
একই দিন আনুমানিক ১৪:২৫ ঘটিকায় বিষ্ণপুর বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-২০১৩/৩-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার বিষ্ণপুর মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ-৬৭ বোতল আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় মদ এর সিজার মূল্য- ১,০০,৫০০ টাকা।
অপর আরেকটি টহলদল আনুমানিক ২২:৪৫ ঘটিকায় আজমপুর বিওপির সীমান্ত পিলার- ২০১৯/৫-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ভারতীয় গাঁজা- ২ কেজি এবং ইস্কফ-৫০ বোতল জব্দ করা হয়। যার সিজার মূল্য-২৭,০০০ টাকা।
এছাড়াও ধর্মঘর বিওপির টহলদল আনুমানিক ১৮:২০ ঘটিকায় সীমান্ত পিলার-১৯৯৫/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মোহনপুর নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গাঁজা-১০ কেজি আটক করতে সক্ষম হয়। আটককৃত গাঁজার সর্বমোট সিজার মূল্য- ৩৫,০০০ টাকা।
এছাড়াও সোমবার (৮ ডিসেম্বর) আনুমানিক ৩:১০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ট্রানজিট ক্যাম্প এর টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে ভারতীয় কসমেটিকস্-৬২৩ পিস, সিগারেট-১,৪৩০ প্যাকেট, চকলেট-১,৭৮২ পিস এবং কাভেরী মেহেদী-৫৬৪ পিস জব্দ করে। যার সিজার মূল্য-১০,২১,২৬০ টাকা।
উল্লেখ্য, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সর্বমোট ১২,৭৭,৭৬০ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।