নবীনগরে ৮৬ বছরের এক অসুস্থ বৃদ্ধ তার স্ত্রীর হাত ধরে এলেন ভোট কেন্দ্রে 

ব্রাহ্মণবাড়িয়া, 12 February 2026, 75 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া- ৫ (নবীনগর) আসনে ৮৬ বছরের আবদুল জলিল নামে এক অসুস্থ ব্যক্তি তিনি স্ত্রীর হাত ধরে ভোট কেন্দ্রে আসলেন। নির্বাচনে ভোট দিতেই হবে। তাই অসুস্থ শরীর নিয়ে তিনি স্ত্রীর হাত ধরে ভোট কেন্দ্রে আসলেন ৮৬ বছরের বৃদ্ধ আব্দুল জলিল।
ভোট দিয়ে তিনি জানান, গত তিনটা নির্বাচনের একটাতেও ভোট দিতে পারিনি। এবার ভোট দিলাম। ভোট দিয়ে অনেক ভালো লাগছে। ভোটের পরিবেশও ভালো। আশা করি, পছন্দের প্রার্থী জিতবেন।
আব্দুল জলিল (৮৬) জেলার নবীনগর উপজেলার টিএনটি পাড়া এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
আব্দুল জলিলের স্ত্রী আয়েশা খাতুন জানান, তার স্বামী অসুস্থ, কিন্তু ভোট দেওয়ার প্রতি তার খুব আগ্রহ। গত তিনটা নির্বাচনে একটাতেও ভোট দিতে পারেননি তিনি। তাই এবার অসুস্থ শরীর নিয়েও এসেছেন ভোট দিতে। ভোট দিতে পেরে তিনি খুব খুশি।