ওমরাহ পালন শেষে দেশে ফিরছেন ইতালি যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নেয়ামত খান

প্রবাসী খবর, 29 January 2026, 62 বার পড়া হয়েছে,

প্রবাসী প্রতিবেদক : দীর্ঘদিন প্রবাসে থেকে এবং পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ১ ফেব্রুয়ারি স্বদেশে প্রত্যাবর্তন করবেন ইতালি যুবদলের অন্যতম প্রভাবশালী নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নেয়ামত খান। ওইদিন তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে তাঁর পারিবারিক ও দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

​দেশত্যাগের আগে তিনি পবিত্র মক্কায় ওমরাহ হজ পালন করবেন। সেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা এবং নিজের প্রয়াত পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করবেন।

​নেয়ামত খান দীর্ঘ সময় ধরে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। দেশে ফিরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় হওয়ার পাশাপাশি তিনি বিএনপি মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

​তার এই আগমনকে কেন্দ্র করে ইতালি প্রবাসী বিএনপি নেতাকর্মী এবং দেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নেয়ামত খান দেশে ফেরার প্রাক্কালে সকল শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে দলীয় নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।