বাঞ্ছারামপুরে প্রাইভেটকারে মাদক বহন কালে গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 22 August 2026, 1 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ০৮ (আট) কেজি গাঁজাসহমোঃ ফয়ছল আহমেদ ও মরম আলী নামের দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারি ফয়ছল আহমেদ মৌলভীবাজার জেলার সদর থানার সোনারামপুর গ্রামের তাহির আলীর ছেলে এবং মরম আলী হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার গনেশপুর গ্রামের মৃত কাছন আলীর ছেলে। পুলিশের দেয়া তথ্য মতে,গত শুক্রবার (২১ আগস্ট) বিকাল ০৫ঃ১০ মিনিটের দিকে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানার পৌরসভার ০৬ নং ওয়ার্ডের বটতলী এলাকা হতে একটি প্রাইভেটকার আটক করে (যার রেজিঃ নং- ঢাকা মেট্টো-গ-১৯-৭৩০২)। পরবর্তীতে প্রাইভেটকারটি তল্লাশী করে উপরে উল্লেখিত গাঁজাসহ মাদক কারবারি দুজনকে গ্রেফতার করে এবং উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ করে। এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।
গ্রেফতারকৃত ফয়ছলের বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইতিপূর্বে ০৬ টি চুরি মামলা, ০১টি মাদক, ০১টি ডাকাতির প্রস্তুতিসহ মোট ০৮টি মামলা এবং মরম আলীর বিরুদ্ধে ০১টি মাদক মামলা চলমান রয়েছে। আসামীদের গ্রেফতারে এ-সংক্রান্তে বাঞ্ছারামপুর থানায় একটি মাদক মামলা রুজু করাসহ আইনানুগ ব্যাবস্থার অংশ হিসেবে বিচারিক কার্যক্রমের জন্য তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।