মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে ৭২০টি গুলিসহ ২টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করাকালে সোমবার ১৯ জানুয়ারি আনুমানিক ভোর ৫.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম শ্রীঘর এলাকার পুকুরপাড়ে পরিত্যক্ত অবস্থায় ২টি এয়ারগান এবং কালো রংয়ের ছোট কাপড়ের ব্যাগের মধ্যে রক্ষিত ৭২০টি এয়ারগানের গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত ২টি এয়ারগান ও ৭২০টি গুলি জিডি মূলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।