আখাউড়ায় মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 16 September 2026, 3 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী র‌্যালি ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের ঘোষিত জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়নের মধ্য দিয়ে সমাজ থেকে মরননেশা মাদক নির্মূল এবং এর মূলউৎপাটনের লক্ষ্য নিয়ে আখাউড়া থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতার অংশ হিসেবে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে পৌরসভার মসজিদপাড়া ঈদগাহ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলামের সভাপতিত্বে এই জনসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুস সাকিব। সমাবেশে
প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও শিক্ষক,সংগঠক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি,বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ছাড়াও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সহ-সভাপতি আবুল ফারুক বকুল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন খান, পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শিশু মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম তুরাণ, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মন্তাজ মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন। সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাদক
এখন একটি সামাজিক ব্যাধিতে রুপান্তরিত হয়েছে। এটি নির্মূলে বা এর বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকল শ্রেণীর মানুষের সম্মিলিত প্রচেষ্টা জরুরী।
এর পাচার ও সেবনের রিরুদ্ধে শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রাখা যেমন জরুরী ঠিক তেমনি আমাদেরও এই ব্যাপারে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা এই ব্যাপারে প্রত্যাকটি পরিবারকে আগামী প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে থানা পুলিশ জিরো টলারেন্স নীতি ঘোষণা করে কাজ করে যাচ্ছে । মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকসেবীদের পুনর্বাসন এবং জনসচেতনতা বৃদ্ধিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মাদক নির্মূলে তিনি পুলিশের পাশাপাশি এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সাধারণ সচেতন জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।
তাছাড়া তিনি এই ব্যাপারে পুলিশের পাশাপাশি সবাইকে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান। সমাবেশ শেষে এ ব্যাপারে জনসাধারণকে আরও বেশি সচেতন করতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্নয়ে সবাইকে নিয়ে একটি মাদক বিরোধী র‍্যালী অনুষ্ঠিত হয় যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।