অধ্যাপক শেখ কামাল উদ্দিন : আল্লামা গোলাম হাক্কানী (র) ফাউন্ডেশনের উদ্যোগে গৃহিত গৃহহীনদের আবাসন প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে এক গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দিয়েছে সংস্থাটি।
১২ সেপ্টেম্বর শনিবার রাতে আড়াইবাড়ী গ্রামের মোহাম্মদ স্বপন মিয়ার বাড়ীতে এ বসত ঘরটি নির্মাণ করে হস্তান্তর করা হয়। এসময় ফাউন্ডেশনের চেয়ারম্যান আড়াইবাড়ী দরবার শরীফের পীর হযরত মাওলানা মোহাম্মদ গোলাম খাবীর সাঈদী ও অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাড়ীর মালিক মোহাম্মদ স্বপন মিয়া আর্থিক অস্বচ্ছলতায় নিজের সন্তানাদি ও পরিবার-পরিজনের ভরণপোষণের পর আবাসনের ঘর নির্মাণ করা সম্ভব হয়নি। এ ঘর পেয়ে তিনি মহান আল্লাহ তাআলার শোকরিয়া আদায় করেন। তিনি আল্লামা গোলাম হাক্কানী (র) ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান হযরত মাওলানা মোহাম্মদ গোলাম খাবীর সাঈদী পীর সাহেব বলেন; “আমার মারহুম আব্বাজান আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ গোলাম হাক্কানী পীর সাহেব (র) একজন প্রথিতযশা আলিম ছিলেন। তিনি সমাজে অনৈসলামিক কার্যকলাপের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন। তাঁর নামে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা অসহায়দের সহায়তা করতে বদ্ধপরিকর। এসব সদকায়ে জারিয়ার উছিলায় আল্লাহ তাআলা সকলকে নাজাতের ব্যবস্থা করুন”।
আড়াইবাড়ী দরবার শরীফে আগত পীর সাহেবান ও উলামায়ে কিরাম জানান; আড়াইবাড়ী দরবার শরীফ পরিচালিত বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল, চাঁদের মাহফিল, সাপ্তাহিক তা’লিমের জলসায় ও জুময়ার দিন প্রতিনিয়ত আমরা হাজির থাকার চেষ্টা করি। নিজের দায়িত্ব পালনের ফাঁকে সুযোগ করে উপস্থিত থাকার জন্য দ্বীনদার ও মুমিনদের প্রতি উদাত্ত আহ্বান জানাই।
আল্লাহ তাআলা সকলের দান কবুল করুন।