ব্রাহ্মণবাড়িয়ায় ১৭.৬ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 19 January 2026, 131 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম  আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ১৭.৬ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রাধিকায় গত ১৮ জানুয়ারি আনুমানিক রাত ২২.৩০ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পেরে চেকপোষ্ট বসিয়ে পরিচালনাকালে ১টি নেভি ব্লু রংয়ের পিকআপ আটক করে তল্লাশি চালিয়ে ১৭.৬ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন – মনির উরফে ইসমাইল (৪৮), পিতা- মৃতঃ আব্দুর রহিম, চান্দি, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।