নবীনগরে রাধিকা রোডে সড়ক দূর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, 23 April 2026, 4 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া রাধিকা রোডে সড়ক দূর্ঘটনায় ২ যুবকের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন – উপজেলার রুসুল্লাবাদ ইউনিয়নের দড়ি শ্রীরামপুর গ্রামের মাহিম খন্দকার (২২) ও শ্যামগ্রাম ইউনিয়নের শ্যামগ্রামের ছাত্র নেতা রাব্বি (২৩)।
স্হানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাধিকা সড়কে মোটরসাইকেলের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এ দূর্ঘটনাটি ঘটে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার রাস্তায় বিপরীতমূখী দুটি মোটরসাইকেলের সংঘর্ষে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইননুসারে দ্রুত ব্যবস্থা গ্রহনের চেষ্টা চলছে।