কসবায় বিদেশী মদ ও গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 14 September 2026, 22 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে বিদেশি মদ ও গাঁজাসহ মোঃ জামসেদ মিয়া নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারি জামশেদ মিয়া জেলার কসবা থানার রাউৎখলা গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে। পুলিশে দেয়া তথ্য মতে,গত শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ০৬ঃ০৫ মিনিটের দিকে কসবা থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানার কায়েমপুর ইউনিয়নের রামখোলা এলাকায় আসামির মালিকানাধীন গোয়াল ঘরের ভেতর তল্লাশি চালিয়ে, HE-MAN 9000 STRONG BEER নামীয় ১৬ (ষোল) বোতল ভারতীয় মদ, KINGFISHER STRONG PREMIUM BEER নামীয় ০৬ (ছয়) ক্যান ভারতীয় মদ ও ৭০০ (সাঁতশত) গ্রাম গাঁজাসহ উপরে উল্লেখিত মাদকসহ উক্ত মাদক কারবারীকে গ্রেফতার করে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে। এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান,
মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জামসেদ মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে ২টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে জানা গেছে। তাকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে এ-সংক্রান্তে কসবা থানায় একটি মাদক মামলা রুজু করাসহ বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকেরসহ যে কোন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।