শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ অবৈধ শুল্কবিহীন সিগারেট পাচার করার করার সময় আন্তঃজেলা তিন চোরাকারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। চোরাকারবারিরা হলেন,মোঃ রুবেল মিয়া,পিতা-মৃত আব্দুল সাত্তার গ্রাম-খলাগাঁও,উমর খান, পিতা- ছানোয়ার খান, গ্রাম- নয়াটিলা উভয় থানা-রাজনগর এবং আরিফ,পিতা-আব্দুল্লাহ,গ্রাম-চাদগাঁও, থানা-মৌলভীবাজার সদর,সর্ব -জেলা-মৌলভীবাজার। পুলিশ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ১১ঃ৩০ মিনিটের দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি সন্দেহভাজন মাইক্রোবাসকে থামার সংকেত দেয় পুলিশ। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৩,৮০০ পিস PATRON ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।
এসময় পাচার কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয় এবং তাদেরকে গ্রেফতার করা হয়। এদিকে বুধবার সকালে একই এলাকায় পুলিশ আরও দুইটি পৃথক অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ হেলাল মিয়া নামের এক মাদক কারবারিকে এবং ৩ হাজার ৭১০ পিস ইয়াবাসহ ময়না নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করে। আটককৃত হেলাল মিয়া জেলার কসবা উপজেলার চন্দ্রপুর এলাকার বাসিন্দা এবং ময়না কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা বলে জানা যায়।
গ্রেফতার হেলালের বিরুদ্ধে পূর্বে একটি মাদল মামলা এবং ময়নার বিরুদ্ধে পূর্বে আরও ছয়টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক পৃথক মামলা রুজু করাসহ আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।