শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী একটি পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকাল পৌণে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি একটি লেভেলক্রসিং বরাবর এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, লেভেলক্রসিং পাড় হওয়ার সময় গরুবাহী একটি পিকআপ হঠাৎ রেললাইনে আটকে গেলে ঐ অবস্থায় ট্রেন চলে আসে। এতে ট্রেনের সঙ্গে পিকাপের এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পিকআপটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।