আখাউড়ায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, 17 December 2025, 201 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী এক অভিযান চালিয়ে ১৭০০ ( এক হাজার সাতশত ) পিচ ইয়াবাসহ সবুজা বেগম (৪৩) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) আখাউড়া থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। আটককৃত সবুজা বেগম গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার হিমারদিঘী কেরানীর টেক গ্রামের মৃত সিরাজ উদ্দীনের মেয়ে। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, আখাউড়া থানা পুলিশের একটি টিম ১৬ ই ডিসেম্বর ০৪:৪৫ মিনিটের দিকে মোবাইল ডিউটি করাকালীন সময়ে আখাউড়া থানার ০৩ নং মোগড়া ইউনিয়নের নয়াদিল উত্তরপাড়ার মোঃ রিপন মিয়ার মুদি দোকানের সামনে আখাউড়া টু মোগড়া গামী পাকা রাস্তার উপর থেকে উল্লেখিত মাদকসহ আসামীকে হাতেনাতে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করে হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।