নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া-৪, কসবা-আখাউড়া সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো: আতাউর রহমান সরকারের আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে আড়াইবাড়ী দরবার শরীফে জিয়ারত ও দোয়ার মাধ্যমে এ প্রচারণা শুরু করেন।
নির্বাচনী প্রচারণা কার্যক্রমের প্রাক্কালে কসবা পৌর মুক্ত মঞ্চে এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে বলেন; এখানে দকলবাজি ও চাঁদাবাজি চলবেনা। যেখানে চাঁদাবাজ ও সন্ত্রাস হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। এই বাংলাদেশ পরিবর্তনের বাংলাদেশ, এই দেশের জনগণ আর দখলবাজী মেনে নেবে না।
তিনি বলেন, আমাদের কর্মী সমর্থকদের হুমকি দেয়া হলে প্রশাসনকে এর দায়ভার বহন করতে হবে। বিনা চ্যালেঞ্জে কোনক্রমেই ছেড়ে দেয়া হবে না।
কসবা-আখাউড়ার ভোটারদের অনুরোধ করে বলেন, আপনারা যদি বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপর আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, তাহলে আমরা আপনাদের স্বপ্নের সমৃদ্ধ কসবা-আখাউড়া উপহার দেব।
কসবা উপজেলা জামায়াত ইসলামের আমির অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমাদের সভাপতিত্বে পথ সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির কাজী ইয়াকুব আলী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শিবলী নোমানী, সেক্রেটারি গোলাম সরোয়ার, পৌর আমির হারুনুুর রশীদ, এনসিপি নেতা তানভীরুল ইসলাম শাহিন, হেফাজত নেতা মাওলানা ইউনুস করিম বেলালী প্রমুখ। এসময় বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন। সবশেষে এমপি প্রার্থী মো: আতাউর রহমান সরকারের নেতৃত্বে পৌর শহরে গণসংযোগ ও মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।