কসবায় চব্বিশ কেজি গাঁজা ও পিকাপসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 1 November 2026, 2 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ২৪ (চব্বিশ) কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যাবহৃত একটি পিকাপগাড়িসহ মোঃ শাকিল মিয়া (৩৬) ও মোঃ বাবু (২৬) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারি শাকিল মিয়া জেলার সদর থানার রামরাইল গ্রামের মলাই মিয়ার ছেলে এবং মোঃ বাবু জেলার কসবা থানার গোপীনাথপুর ইউনিয়নের মোঃ শিশু মিয়ার ছেলে। পুলিশের দেওয়া তথ্য মতে,কসবা থানা পুলিশের একটি চৌকস টিম শুক্রবার (৩০ অক্টোবর) বিকাল ০৪ঃ৫০ মিনিটের দিকে কসবা থানার ৮ নং কুটি ইউনিয়নের কুটি চৌমুহনী ফায়ার সার্ভিস সংলগ্ন মদিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি পিকাপে তল্লাশি চালিয়ে উপরে উল্লেখিত গাঁজা ও পিকাপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। এবং উপরোক্ত মাদক জব্দ তালিকা মূলে জব্দ করে। এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান। গোপন সংবাদের ভিত্তিতে মাদক পরিবনে ব্যবহৃত পিকআপগাড়ি সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ-সংক্রান্তে কসবা থানায় তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করাসহ আইনানুগ ব্যাবস্থার অংশ হিসেবে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।