শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১৪২ (একশত বিয়াল্লিশ) পিস ভারতীয় কাতান শাড়ি ও ০১ টি SAMSUNG এন্ড্রয়েড মোবাইলসহ সদেশ পাল ও কামাল হোসেন নামে দুই চোরাকারবারীকে গ্রেফতার করেছে। আটককৃত চোরাকারবারি সদেশ পাল হবিগঞ্জ থানার চুনারুঘাট থানার আনন্দপুর গ্রামের সমবেশ পালের ছেলে এবং কামাল হোসেন একই জেলার চুনারুঘাট থানার নরসিংহেরগাও গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। পুলিশের মিডিয়া উইংসের দেওয়া তথ্য মতে, রবিবার (২ আগস্ট) ০২ঃ৩০ মিনিটের দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় ১ টি সন্দেহভাজন সাদা প্রাইভেটকার আটক করে। পরে প্রাইভেটকারটি তল্লাশী করে প্রাইভেটকারসহ শুল্ক ফাকি দিয়ে অবৈধভাবে আনা উপরে উল্লেখিত মালামাল আটক করে এবং জব্দ তালিকা মূলে জব্দ করে।
পুলিশের পক্ষ থেকে এ- সংক্রান্ত বিষয়ে আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করে চোরাকারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে এর পাশাপাশি মাদক ও চোরাকারবারিদের বিরুদ্ধে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানায়।